1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

পলাশবাড়ীতে বীরমুক্তিযোদ্ধাদের স্মাটকার্ড ও সনদপত্র বিতরণ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৪২ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে ১৯৭১ সালে বিভিন্ন সেক্টরের অধীনে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল স্মাটকার্ড ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক স্বাক্ষরিত মুক্তিযোদ্ধা সনদপত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে বীরমুক্তিযোদ্ধাদের ডিজিটাল স্মাটকার্ড ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মাটকার্ড ও সনদপত্র বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যান্যদের মধ্যে উপজেলা সমাজসেবা অফিসার আবু মোহাম্মদ সুফিয়ান, বীরমুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহমুদুল হক, বীরমুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক সরকার ও বীরমুক্তিযোদ্ধা ডা. শহিদুল ইসলাম খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
শেষে উপজেলায় মোট ১৬০ জন বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে শহীদ ও মৃত ৭৮জন বীরমুক্তিযোদ্ধা পরিবারের মাঝে সনদপত্র এবং জীবিত ৮২জন বীরমুক্তিযোদ্ধাদের মাঝে স্মাটকার্ড ও সনদপত্র বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!