1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

দখল করা চার অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভূক্তির আইনে সই করলেন পুতিনঃ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করার আইনে স্বাক্ষর করেছেন যদিও আন্তর্জাতিক আইনে একে একটি অবৈধ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। রাশিয়া এই অঞ্চলগুলিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে না এবং এর মধ্যে দুটি অঞ্চল রয়েছে যেখানে ইউক্রেনীয় বাহিনী অগ্রগতির দাবি করছে।

ইউক্রেনের সৈন্যরা দেশটির পূর্ব এবং দক্ষিণ অংশে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে, এবং তারা রুশ কবল থেকে সম্প্রতি কিছু ভূমি উদ্ধার করতে সমর্থ হয়েছে। তবে ক্রেমলিনের সরকার জোর দিয়ে বলেছে, ইউক্রেনীয়রা যে অঞ্চলগুলি পুনরুদ্ধার করেছে সেগুলি রাশিয়া আবার দখলে নেবে।

ইউক্রেনের কর্মকর্তারা জানাচ্ছেন, তাদের বাহিনী দিনেপ্রো নদীর পশ্চিম তীর বরাবর দক্ষিণ দিক দিয়ে অগ্রসর হচ্ছে এবং দেশের উত্তর-পূর্বেও তারা তাদের অগ্রগতি সুসংহত করছে বলে জানা গেছে।

যেসব ভূখণ্ড ইউক্রেনীয় সৈন্যরা পুনরুদ্ধার করেছে তার মধ্যে রয়েছে খেরসন অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ গ্রাম এবং সেখানে জাতীয় পতাকা তোলা হয়েছে।

ওদিকে, ইউক্রেনের কর্মকর্তারা জানাচ্ছেন, কিয়েভের দক্ষিণ-পশ্চিমে একটি শহরে রুশ বাহিনী হামলা চালিয়েছে।

তারা বলছেন, এই আক্রমণে বিস্ফোরক ভর্তি “কামিকাজে ড্রোন” ব্যবহার করা হয়েছে।

অঞ্চলটির গভর্নর জানান, বিলা সারক্ভায় এই হামলায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন আহত হয়েছে।

রাশিয়া ইউক্রেনের অন্যান্য অঞ্চলেও আক্রমণ চালিয়ে যাচ্ছে – জাপোরিসা শহর, দনিপ্রোপেট্রোভস্কের কিছু শহর এবং দনিয়েৎস্কের রণাঙ্গনে বাখমুত এবং আভদিভকা শহরকে ঘিরে হামলা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!