1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

সাদুল্লাপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ বাবাকে হত্যা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে


গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে বৈষ্ণব দাস গ্রামে জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে মো.জাহিদুল ইসলাম অন্যদের সঙ্গে মিলে তার বাবা সেকেন্দার আলী বাদশাকে হত্যা করেছেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে এমন চাঞ্চলকর তথ্য বেরিয়ে এসেছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা পিবিআইয়ের পুলিশ সুপার এআরএম আলিফ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন , জমি নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষ পাঁচ প্রতিবেশির বিরুদ্ধে মামলা করেন জাহিদুল ইসলাম। সে সময় তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যার হুমকিরও অভিযোগ করেন। ২০১৮ সালের ৪ মে সকালে বাদী জাহিদুল ইসলামের বাবা মো. সেকেন্দার আলী বাদশা বাড়ির পাশে খুন হন। পরবর্তীতে পিবিআই তদন্ত করে জানতে পারে এ ঘটনার সঙ্গে পাঁচ প্রতিবেশী নয়, তার নিজের ছেলে জাহিদুল এবং একই এলাকার মো. জামাত আলী, মো. আব্দুল মান্নাফ ও মো. আবুদল আজিজ জড়িত। পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মো. জামাত আলী বিষয়টি স্বীকার করেন। চলতি বছরের ৪ সেপ্টেম্বর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ।

পুলিশ সুপার বলেন, ছেলের পরিকল্পনা অনুযায়ী ওই চার আসামি সেকেন্দার আলী বাদশাকে একটি বাঁশঝাড়ে নিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালালে তিনি জ্ঞান হারান। তাকে মৃত ভেবে আসামিরা চলে গেলেও পর দিন কৌতূহলবশত বাঁশঝাড়ে ফিরে গিয়ে বাদশাকে মুমূর্ষু অবস্থায় দেখেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি তাদের দেখে ফেললে তারা বাদশাকে সংকটজনক অবস্থায় নিজ বাড়িতে নিয়ে যান। কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। এরপর ছেলে বাদী হয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা করেন।

সংবাদ সম্মেলন চলাকালে নিহতের ছেলে জাহিদুল ইসলাম ও আরেক আসামি মো.আব্দুর আজিজকে সাংবাদিকদের সামনে আনা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!