1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাদুল্লাপুরে স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও নির্বাচন কার্যালয় ঘেরাও

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার স্থাগিত হওয়া জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন দাবিতে বিক্ষোভ মিছিল ও নির্বাচন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে।

১১ সেপ্টেম্বর সকালে ওইসব ইউনিয়নের ভোটবঞ্চিত মানুষেরা একটি বিক্ষোভ মিছিল সাদুল্লাপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা নির্বাচন কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জামালপুর ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রেজা, বনগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, শাহজাহান মেম্বর, শাহ আলম মিয়া, জামালপুরের কাওছার রহামন মন্ডল, কামারপাড়ার সুবল চন্দ্র, শাহজাহান মিয়া ও তাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের ইউপি-১ শাখার পত্র মোতাবেক ওইসব ইউপির ভোটগ্রহণে কোন বাধা নেই। এই পত্র জারির প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও অদ্যবধিও তফসিল ঘোষণা করা হয়নি। আাগমী এক সপ্তাহের মধ্যে নির্বাচন অুনষ্ঠানের ব্যবস্থা না করা হলে হরতাল-অবরোধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় উপজেলা নির্বাচন অফিসের আজিজুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নিদের্শনা পেলেই নির্বাচনের অনুষ্ঠানের তফসিল ঘোষণা করা হবে।

উল্লেখ্য: ইউনিয়ন পরিষদের ষষ্ঠধাপে সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরই মধ্যে ৩১ জানুয়ারি ৮টি ইউপির নির্বাচন সম্পন্ন হয়েছে। সাদুল্লাপুর পৌরসভা গঠনের লক্ষ্যে প্রজ্ঞাপন জারির কারনে জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউপির নির্বাচন স্থগিত করা হয়। পরে গত ৫ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের ইউপি-১ শাখা থেকে একটি পত্র জারি করেন। এ পত্রে বলা হয়, ওইসব ৩ ইউপি নির্বাচনে আইনগত কোন বাধা নেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!