1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

সাদুল্লাপুরে আড়াই মাস পর কবর থেকে লাশ উত্তোলন

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দাফনের আড়াই মাস পর রাশেদ শেখ (১৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে প্রশাসন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখারুল রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফ পাহাড়ী গ্রামের পারিবারিক কবর থেকে রাশেদ শেখের মরদেহ উত্তোলন করা হয়। রাশেদ শেখ ওই গ্রামের আনোয়ারুল শেখের ছেলে।
জানা যায়, ওই গ্রামের হযরত আলীর ছেলে সাজ্জাদ হোসেন (২২) ও রাশেদ শেখ দুজন মিলে একটি মোবাইল ফোন কেনে। এরপর একই মেয়ের সঙ্গে দুইজনের প্রেম-ভালোবাসার সৃষ্টি হয়। এরই জেরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে গত ৫ জুলাই রাত ৯ টার দিকে রাশেদকে ডেকে নেয় সাজ্জাদ। এরপর কিলঘুষি ও শ্বাসরোধ করে রাশেদকে হত্যা করে। হত্যার বিষয়টি গোপন রেখে রাশেদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তাকে দাফন করা হয়। এতে নিহতের স্বজনদের সন্দেহ হলে আদালতে একটি হত্যা মামলা করা হয়। সেই আদালতের নির্দেশে রাশেদের মরদেহ করব থেকে উত্তোলন করেছে প্রশাসন।
মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ পবিত্র কুমার বলেন, ওই শিশুর মৃত্যু নিয়ে সন্দেহ হলে তার বড় ভাই তুহিন শেখ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। এরই পরিপ্রেক্ষিতে ও আদালতের নির্দেশে আজ রোববার দুপুরে রাশেদ শেখের মরদেহ কবর থেকে উত্তোলন করে ফরেনসিক রির্পোটের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!