1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাদুল্লাপুরের স্থগিত তিন ইউপির নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার স্থগিত তিন ইউনিয়ন পরিষদের নির্বাচনের দাবিতে গতকাল রবিবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাকে পৃথক পৃথক ভাবে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসি। স্থগিত ইউনিয়ন তিনটি হচ্ছে উপজেলার বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া। ওই তিন ইউনিয়ন পরিষদ নির্বাচন বাস্তবায়ন কমিটি এই স্মারকলিপি প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন বনগ্রাম ইউপি’র সাবেক চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, এলাকাবাসী তাজুল ইসলাম, খাজা মিয়া, হোসনে আরা বেগম, মাহবুবুল ইসলাম হিটলু, মর্জিনা খাতুন, মোন্নাফ মিয়া প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। কিন্তু চলতি বছরের ৩১ জানুয়ারি মাত্র ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। অপর তিনটি ইউনিয়ন পরিষদের কিছু এলাকা নিয়ে নবগঠিত পৌরসভার গেজেট প্রজ্ঞাপন জারির কারণে নির্বাচন স্থগিত করা হয়। এরপর গত ৫ জুলাই স্থানীয় সরকার বিভাগ এর ইউপি শাখা থেকে সিনিয়র সহকারি সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত একটি চিঠি নির্বাচন কমিশন সচিবকে দেওয়া হয়। চিঠিতে বলা হয়, ওই তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনগত আর কোন বাধা নেই। তারপর এখনও নির্বাচন কমিশন থেকে নির্বাচনের জন্য কোন তফশিল ঘোষণা করা হচ্ছে না।

স্মারকলিপি পেয়ে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব বলেন, স্মারকলিপিটির বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হবে। কমিশনের নিদের্শনা পেলেই নির্বাচনের অনুষ্ঠানের তফসিল ঘোষনা করা হবে।

এদিকে স্মারকলিপি প্রদান শেষে ইউনিয়ন পরিষদ নির্বাচন বাস্তবায়ন কমিটি নির্বাচনের দাবিতে আগামী ১১ই সেপ্টম্বর সকাল ৯টা হইতে বেলা ৩টি পর্যন্ত সড়কপথ, রেলপথ, রাজপথ অবরোধ ও সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করার কর্মসূচির দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!