1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

প্রথম দিনে ৩ জন শিক্ষার্থী বহিস্কার: পলাশবাড়ীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল প্রথম দিনের পরীক্ষা কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলায় পৃথক ৬টি কেন্দ্রে মোট পরীার্থীর সংখ্যা ৪ হাজার ১শ’ ৮ জন। প্রথম দিনের এসএসসি’র বাংলা প্রথম পত্র ও দাখিল-এর কোরআন মাজীদসহ ভোকেশনাল পরীায় উপস্থিত ছিল ৪ হাজার ৪৯ জন। অনপুস্থিত ছিল ৫০জন পরীক্ষার্থী।

কেন্দ্র গুলো হচ্ছে; পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ী পিয়ারী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, বাসুদেবপুর সি.কে স্কুল এন্ড কলেজ, ফকিরহাট উচ্চ বিদ্যালয়, তালুকজামিরা উচ্চ বিদ্যালয় ও পলাশবাড়ী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা।

প্রথম দিনের পরীক্ষা চলাকালে পলাশবাড়ী সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন। এসময় থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, ফাজিল মাদ্রাসা কেন্দ্র সচিব অধ্যক্ষ জাহিদুল ইসলাম, তদারকী কর্মকর্তা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. ফিরোজ কবির আকন্দ ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শ্যাম সুন্দর মিত্রসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরীক্ষা চলাকালে পলাশবাড়ী ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে ২ জন এবং বাসুদেবপুর সি.কে স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১জনকে বহিস্কার করা হয়।

প্রথম দিনের পরীক্ষা চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহ. মাহতাব হোসেনসহ অন্যান্য পৃথক পৃথক বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!