1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

পলাশবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ মনোনীত হলেন যারা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০ বার পড়া হয়েছে
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ উপলেক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৮টি ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব ও বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠদের মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নির্বাচিতদের তালিকা প্রকাশ করেন উপজেলা শিক্ষা অফিস।
উপজেলা যাচাই-বাছাই কমিটির সভায় মনোনীতরা হলেন উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম রব্বানী সেলিম এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছে মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. পারভীন চৌধুরী। শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন যথাক্রমে নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক খ. ম. তাজউদ্দিন এবং মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোছা. মোস্তহা আখতার বানু। এদিকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রায়তি নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৈরী হরিনমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ এসএমসি’র নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন। শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোছা. নুরুন্নাহার বেগম এবং শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মো. ফিরোজ কবির আকন্দ।
উপজেলা শিক্ষা অফিসার মোছা. নাজমা খাতুন বলেন, নির্বাাচিত সকলেই প্রাথমিক শিক্ষায় দক্ষ। তাই তাদের এ পদকে ভূষিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবং প্রাথমিক শিক্ষা পদক যাচাই-বাছাই কমিটির সভাপতি মো. কামরুজ্জামান নয়ন বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনাক্রমে উপজেলা পর্যায়ে ৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্ত হওয়ার জন্য যেসব দক্ষতা প্রয়োজন সেগুলো সঠিকভাবে যাচাই-বাছাই-এর মাধ্যমে মনোনীত করা হয়। এ পদক প্রদানে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!