1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিরাপত্তার চাদরে ঢাকা গোটা লন্ডন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮ বার পড়া হয়েছে

নিরাপত্তার চাদরে ঢাকা গোটা লন্ডন। রানির শেষকৃত্য অনুষ্ঠান উপলক্ষে দেশটিতে স্মরণকালের সবচেয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে লন্ডন পুলিশ। এ মহাযজ্ঞে সম্পৃক্ত দশ হাজারেরও বেশি পুলিশ কর্মকর্তা। সঙ্গে থাকছেন দেশটির ৪৩টি নিরাপত্তা সংস্থার সদস্যরাও।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সেন্ট্রাল লন্ডনে প্রতিটি ম্যানহোলের ঢাকনা খুলে পরীক্ষা করে দেখার পর আবার বন্ধ করে দেয়া হয়েছে। ডগ স্কোয়াড দিয়ে সব এলাকায় চালানো হয়েছে চিরুনি অভিযান। সাময়িকভাবে ড্রোন উড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন। আর তাই নিরাপত্তার বিষয়টিকে দেখা হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। পুলিশের পাশাপাশি কাজ করছে লন্ডনের নগর প্রশাসনও। রানির অন্তিমযাত্রার আনুষ্ঠানিকতার জন্য বদলে গেছে লন্ডনের চিত্র। গেল অলিম্পিক আয়োজনের সময়েও এমন নিরাপত্তা বলয় দেখেনি ব্রিটেনবাসী। আন্তর্জাতিক সব গোয়েন্দা সংস্থারও নিশ্ছিদ্র নজরদারি এখন লন্ডনে।

এদিকে রানির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ওয়েস্টমিনস্টার হলমুখী হাজারো মানুষের ঢল। বেড়েই চলছে জনসমাগম।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সেন্ট জর্জ চ্যাপেলে রানিকে সমাহিত করা হবে। এর আগে বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান শুরুর আগে এদিন সকাল ১০টা ৪৪ মিনিটে দিনের প্রথম শোকযাত্রা শুরু হয়। রানির কফিন নিয়ে ওয়েস্টমিনস্টার হল থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যাত্রা করেন স্টেট গান ক্যারেজের নাবিকরা। তাদের পেছনে ছিলেন রাজা চার্লস এবং রাজপরিবারের অন্য জ্যেষ্ঠ সদস্যরা।

গত ৮ সেপ্টেম্বর বালমোরালে মৃত্যু হয় ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের। এরপর সেখান থেকে ওয়েস্টমিনস্টার হল পর্যন্ত ৯ দিনের যাত্রা শেষে অবশেষে চূড়ান্ত গন্তব্যের পথে যাচ্ছেন রানি। ব্রিটেনে এ ধরনের রাষ্ট্রীয় শেষকৃত্য সবশেষ হয়েছিল ৬০ বছর আগে উইনস্টন চার্চিলের ক্ষেত্রে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!