1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

গোবিন্দগঞ্জে চ্যানেল আই-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহ ব্যাপী কর্মসূচীর উদ্বোধন

  • আপডেট হয়েছে : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩ বার পড়া হয়েছে
আরিফ সরকার সাগর, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ আমাদের চ্যানেল আই দর্শক ফোরাম গাইবান্ধা জেলা শাখার আয়োজনে চ্যানেল আই ২৪ বছরে পদার্পন উপলক্ষে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ও প্রকৃতি এবং পরিবেশ সুরক্ষায় মানুষের করনীয় শীর্ষক সচেতনতা মূলক সেমিনার আজ ২৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেনের সভাপতিত্বেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ প্রধান ও গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি।
আরও বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির উপজেলা শাখার সভাপতি ও নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা রেজা-ই-মাহমুদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শফিউল আলম জুয়েল, চ্যালেন আই জেলা প্রতিনিধি ফারুক হোসেন, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দ্র মোহন রায় জিবু, বাংলাদেশ প্রেস ক্লাবের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন আকন্দ, রিপোর্টাস ফোরাম সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনন্দ টিভির প্রতিনিধি উজ্জল হক প্রধান, মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক ফিরোজ খান নুন, উপজেলা জাসদ (ইনু) সভাপতি সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ লিটন, প্রাথমিক বিদ্যালয়ের (অবঃ) সাবেক প্রধান শিক্ষক আব্দুস সামাদ ও আবুল কাসেম, শিক্ষক জাহেদুল ইসলাম, আমাদের চ্যানেল আই দর্শক ফোরাম সভাপতি আব্দুস সালাম।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মোহনা টিভি’র প্রতিনিধি রাসেল কবির। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ চ্যানেল আই-এর ২৪ বছরে পদার্পন করায় কেক কর্তন ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরনের শুভ উদ্বোধন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!