1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে অভিযান দুটি ট্রাক্টরে আগুন ও ৪টি ভাংচুর: প্রতিবাদে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়ক অবরোধ

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে অভিযানে গিয়ে বালু পরিবহণের কাজে ব্যবহৃত ২টি ট্রাক্টর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে ও ৪টি ট্রাক্টর ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ অভিযানের প্রতিবাদে বিকেল ৫টার দিকে উপজেলার কাঁটামোড় এলাকায় মহাসড়ক অবরোধ করলে উভয় পাশ্বের শতাধিক ছোট-বড় যানবাহন আটকে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ। অন্যদিকে প্রশাসন সেখানে কোন গাড়িতে আগুন দেয়া বা ভাঙচুরের ঘটনাই ঘটেনি বলে দাবী করেছে।
এলাকার লোকজন জানিয়েছেন, উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর গ্রামে অবৈধভাবে করতোয়া নদী থেকে বালু উত্তোলণ বন্ধে অভিযানে যায় গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন শফিক এর নেতৃত্বে একটি দল। এ সময় বালু ব্যবসায়ী ও পরিবহণের কাজে নিয়োজিত শ্রমিকরা পালিয়ে যান। বেলা ৩টার দিকে কাউকে না পেয়ে বালু পরিবহণের কাজে ব্যবহৃত ২টি ট্রাক্টরে আগুন লাগিয়ে দেয় আভিযানিক দলটি। এ সময় সেখানে থাকা আরও ৪টি গাড়ি ভাংচুর করা হয়। তারা সেখান থেকে চলে আসার পর গ্রামের বিক্ষুব্ধ লোকজন ঢাকা-দিনাজপুর মহাসড়কের কাঁটামোড় নামক স্থানে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল ।
এ দিকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফ হোসেন জানান,বেলা ২টার দিকে অবৈধ বালু উত্তোলনের এই পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে কাউকে না পাওয়ায় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত শ্যালো মেশিন, পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙ্গে ধ্বংস করা হয়। ঘটনাস্থলে কাউকে না পাওয়া যাওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়নি। অভিযানের বিষয়টি তখনই জেলা প্রশাসনকে জানানো হয়েছে। সেখান থেকে চলে আসার অনেক পরে ট্রাক্টরে আগুন দেয়ার ঘটনা কিভাবে ঘটেছে তা জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনার ৩ ঘন্টা পর মহাসড়ক অবরোধের বিষয়টিও রহস্যজনক। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!