1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল হক মন্ডল

  • আপডেট হয়েছে : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল হক মন্ডলের নাম ঘোষণা করা হয়। এরআগে আবু বকর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোজাম্মেল যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

গত শনিবার (২৪ সেপ্টেম্বর) ত্রি-বার্ষিক সম্মেলন শেষে বিকেলে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন বিকেলে গাইবান্ধা জেলা কমিটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।পরবর্তীতে কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়। দীর্ঘ সাড়ে ছয়বছর পর গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে গাইবান্ধা শহরের শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি সৈয়দ-শামস-উল-আলম। সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম।

সর্বশেষ ২০১৬ সালের ১২ মার্চ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে গাইবান্ধা জেলার ৩৮৪ জন কাউন্সিলর অংশ নেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!