1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনারকে হত্যার চেষ্টা, গ্রেফতার ১

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ডি কির্চনারকে গুলি করার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বুয়েনস আইরেসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তাবিষয়ক মন্ত্রী অ্যানিবাল ফার্নান্দেজ ।

বাড়ির বাইরে থাকা সমর্থকদের শুভেচ্ছা নেওয়ার সময় আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কির্চনারের দিকে পিস্তল তাক করা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভিড়ের মধ্যে থাকা ওই ব্যক্তি খুব কাছ থেকে ক্রিস্টিনা কির্চনারের মুখ বরাবর পিস্তল ধরলেও তার অস্ত্র থেকে গুলি বের হয়নি বলে অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেজে ধারণা পাওয়া গেছে। নিজের বুয়েনস আইরেসের বাডির বাইরে হওয়া এই ঘটনায় কির্চনারের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিবিসি।

দুর্নীতির এক মামলায় আর্জেন্টিনার এ ভাইস প্রেসিডেন্টের বিচার চলার মাঝে এ ঘটনা ঘটল। ঘটনার সময় কির্চনার আদালত থেকে ফিরছিলেন। তিনি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন। কির্চনারের মুখের কাছে পিস্তল নিয়ে আসার ঘটনাকে ‘হত্যা চেষ্টা’ বলে অভিহিত করেছেন আর্জেন্টিনার অর্থমন্ত্রী সার্জিও মাসা।

“যখন বিতর্কের উপরে ঘৃণা ও সহিংসতা প্রাধান্য পায়, সমাজ ধ্বংস হয়ে যায় এবং হত্যা চেষ্টার মতো এ ধরনের পরিস্থিতির উদ্ভব হয়,” এক টুইটে এমনটাই বলেছেন তিনি।

স্থানীয় গণমাধ্যমের দেখানো ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজন ওই ব্যক্তি কির্চনারের মাথা থেকে কয়েক ইঞ্চি দূরে একটি পিস্তল নিয়ে এসে ভাইস প্রেসিডেন্টকে গুলি করার চেষ্টা করেন। কির্চনার সঙ্গে সঙ্গে মাথা নামিয়ে নেন, ওই পিস্তল থেকে কোনো গুলিও বের হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য এক ভিডিওতে কির্চনার কে ওই সন্দেহভাজন বন্দুকধারীর মাঝে উপস্থিত জনতা দেয়াল হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে বলে মনে হয়েছে। ক্রিস্টিনা কির্চনার গাড়ি থেকে নামার পরপরই তার দিকে পিস্তল তাক করা হয়।

পুলিশের এক মুখপাত্র পরে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কির্চনারের বাড়ির কাছ থেকে ‘সশস্ত্র’ এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থলের কয়েক মিটার দূরে একটি অস্ত্র পাওয়া গেছে।

আটক ব্যক্তি ব্রাজিলিয়ান বংশোদ্ভূত হতে পারেন বলেও ধারণা দিয়েছেন তিনি। পিস্তলটিতে ৫টি গুলি ছিল; কিন্তু গুলি ছোড়ার সময় পিস্তলটি ‘জ্যাম হয়ে যায়’ বলে পরে জানান প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। ৬৯ বছর বয়সী কির্চনারের বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার চলাকালে গত কিছুদিন ধরে রাজধানীতে তার বাড়ির বাইরে শত শত সমর্থককে ভিড় করতে দেখা যাচ্ছে। কির্চনারের বিরুদ্ধে ২০০৭ সাল থেকে ২০১৫ পর্যন্ত প্রেসিডেন্ট থাকাকালে সরকারি তহবিলের অর্থ সরিয়ে নেওয়ার পরিকল্পনায় জড়িত থাকা এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। বিচারে দোষী সাব্যস্ত হলে সাবেক এ প্রেসিডেন্টের ১২ বছরের জেল ও রাজনীতি থেকে আজীবনে নিষিদ্ধের দণ্ড চাইতে পারবেন কৌঁসুলিরা। তবে সেনেটের প্রেসিডেন্ট হওয়ায় এখন তেমন কিছু হলেও সংসদীয় দায়মুক্তি পাবেন কির্চনার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!