1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২ - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত এবং আহত হয়েছেন চারজন। আহত চার যাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন হলেন সিএনজি অটোরিকশা চালক শেরপুর উপজেলার বিরলই পশ্চিমপাড়ার শাহার উদ্দিনের ছেলে আবদুল বাছেদ (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার শেরপুরের হামছায়াপুর এলাকায় পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা দাঁড়িয়েছিল। এ সময় ঢাকাগামী হানিফ পরিবহনের বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৮৭৫৩) চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পাশে গিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ ছয়জন আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অজ্ঞাতপরিচয় একজন মারা যান। পরে গুরুতর আহত পাঁচজনকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি অটোরিকশা চালক আবদুল বাছেদ মারা যান।হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর একেএম বানিউল আনাম জানান, বাসচালক উল্টো পাশে গিয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft