1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ডিপ্লোমা কোর্সের মেয়াদ ৩ বছরই হওয়া উচিত : শিক্ষামন্ত্রী - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

ডিপ্লোমা কোর্সের মেয়াদ ৩ বছরই হওয়া উচিত : শিক্ষামন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে

কারিগরি শিক্ষায় ডিপ্লোমা কোর্সের মেয়াদ চার বছর নয়, তিন বছর হওয়াই উচিত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ও শেখ রাসেল শিশু সংসদের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ডিপ্লোমা চার বছর নয়, তিন বছরই হওয়া উচিত। যারা বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠান চালান, তাদের জন্য চার বছর হলে সুবিধা। কিন্তু যেই পড়া তিন বছরে পড়ানো সম্ভব, সেটিকে আরও এক বছর টেনে চার বছর করা উচিত নয়। চার বছর কোর্স করানোর কারণে শিক্ষার্থীদের অভিভাবকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এক বছরের টাকা বেশি দিতে হচ্ছে। আবার শিক্ষার্থীরাও এক বছর পরে কর্মক্ষেত্রে যাচ্ছে।’ মন্ত্রী বলেন, ‘ডিপ্লোমা কোর্স তিন বছর হলে আমাদের শুধু সময় কমছে তা নয়, মানেরও উন্নতি হবে। পৃথিবীর অনেক উন্নত দেশে অনার্স কোর্স আছে ৩ বছরের সেখানে আমাদের দেশে ডিপ্লোমা কোর্স ৪ বছরের হবে এর কোন মানে নেই।’ ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাজীবীরা অনেক সময় অনেক কিছু বলেন, তবে তাদের যে সংগঠন আছে তাদের সঙ্গে সরকার সব সময় অনেক ঘনিষ্ঠ। কাজেই আমাদের ডিপ্লোমা কোর্সগুলো তিন বছর হওয়া উচিত। এতে শুধু টাকা সাশ্রয় নয় ৷ সবদিক দিয়ে আমাদের জন্য ভালো হবে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুলতানা শফি সহ আরও অনেকে। অনুষ্ঠানে শেষে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!