সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

ডিজেলসহ সকল জ্বালানি তেল ইউরিয়া সারের বর্ধিত মূল্য প্রত্যাহার ও লোডশেডিং বন্ধের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

জ্বালানি তেল ও ইউরিয়া সারের মুল্যবৃদ্ধির প্রতিবাদ ও বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবীতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা উদ্যোগে বৃহস্পতিবার (১১ আগস্ট) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে ২নং ট্রাফিক মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, সুন্দরগঞ্জ উপজেলা সমন্বয়ক বীরেন চন্দ্র শীল, আশরাফুল আলম আকাশ, জাহিদুল হক, নারীমুক্তি কেন্দ্রের জেলা সংগঠক পারুল বেগম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা আহবায়ক শামিম আরা মিনা প্রমুখ।
বক্তারা অবিলম্বে জ্বালানি তেলসহ ইউরিয়া সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। তাঁরা বলেন, আন্তর্জাতিক বাজারে যখন দাম কমছে তখন দেশে জ্বালানি তেলের মুল্যবৃদ্ধি অযৌক্তিক। আন্তর্জাতিক বাজারে যখন দাম আরো কম ছিল তখন আমাদের দেশে তেলের দাম না কমিয়ে সরকার জনগণের পকেট থেকে ৪৩ হাজার কোটি টাকা লুট করে নিয়েছে। বর্তমান আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী ডিজেলের মুল্য কোনভাবেই ৬৮ টাকার বেশি হয়না, সেখানে সরকার দাম বাড়িয়ে ১১৪ টাকা করেছে। দেশ থেকে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা পাঁচার হচ্ছে, সরকার সেই পাঁচারকারীদের ধরছেনা এবং পাঁচার বন্ধ করতে পারছেনা। অথচ আইএমএফ’র কাছ থেকে সামান্য কিছু ঋণ নিতে তাদের শর্তানুযায়ী জ্বালানি তেলের মুল্যবৃদ্ধি করছে। বক্তারা শোষক লুটপাটকারী এবং অর্থ পাঁচারকারীদের পাহাড়াদার বর্তমান সরকারের সকল গণবিরোধী সিদ্ধান্ত ও দমন-পীড়ন, পুলিশী নির্যাতন রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।
তারা বলেন, দেশে সারের চাহিদা পূরণে তিন বছর ধরে বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। প্রতিবছর গড়ে পাঁচ হাজার কোটি টাকার সার আনতে হয়। অথচ এর অর্ধেক টাকা খরচ করে ওই পরিমাণ সার দেশেই উৎপাদন করা সম্ভব। এমনকি দেশে যে ৮টি কারখানা রয়েছে সেগুলো আধুনিকীকরণ করা হলে সারা বছরই উৎপাদন সম্ভব হতো। দুই দশক আগেও স্থানীয় চাহিদা পূরণ করে দেশ থেকে সার রপ্তানি হয়েছে। কিন্তু সার কারখানাগুলোর বয়স বাড়তে থাকায় যান্ত্রিক ত্রুটিও বাড়তে থাকে। যান্ত্রিক ত্রুটি এবং গ্যাস স্বল্পতার কারণে বেশির ভাগ সার কারখানা বছরে চার থেকে সাত মাস বন্ধ থাকে। সে কারণে দেশের সার কারখানাগুলোতে সার উৎপাদন কমছে। তাই সারের চাহিদা পূরণে আমদানির পরিমাণ বাড়াতে হয়। সার কারখানাগুলোর অর্ধেক যান্ত্রপাতিও যদি আধুনিকীকরণ করা হয় তবে আমদানির অর্ধেক ব্যয় হবে উৎপাদনে। সরকার দেশে সার উৎপাদন বৃদ্ধির উদ্যোগ না নিয়ে লুটেরা ব্যবসায়ীদের স্বার্থে আমদানী করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft