1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

সুন্দরগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার সুন্দরগঞ্জে খাবারের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় আব্দুস সাত্তার মিয়া (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পূর্ব বাছহাটী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। আব্দুস সাত্তার ওই গ্রামের প্রয়াত নজির উদ্দিনের ছেলে।

শিশুটির পরিবার ও থানা সূত্র জানা যায়, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে প্রতিবেশী শিশুদের সঙ্গে ওই শিশুটিও খেলাধুলা করছিল। এ সময় আব্দুস সাত্তার শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে বাড়ির পাশে একটি ঝোপের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়৷এতে ওই শিশু ভয় পেয়ে উচ্চ স্বরে কান্নাকাটি শুরু করে। তার কান্নার আওয়াজ শুনতে পেয়ে পরিবারের লোকজন ছুটে আসলে বৃদ্ধ আব্দুস সাত্তার পালিয়ে যান। পরে পরিবারের লোকজনকে সবকিছু জানায় শিশুটি। সবকিছু শুনে শিশুটির মা থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ভোর রাতে অভিযান চালিয়ে আব্দুস সাত্তার মিয়াকে গ্রেপ্তার করেন।

সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুর সাত্তার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!