1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারের কালোবাজারি, দূর্নীতি বন্ধসহ চাহিদামত সার সরবরাহের দাবি গাইবান্ধায় ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধায় সারের কালোবাজারি, দূর্নীতি বন্ধসহ চাহিদামত সার সরবরাহের দাবিতে মঙ্গলবার (৩০ আগস্ট) ক্ষেত মজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের ১নং রেলগেট এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা শাখার সভাপতি কৃষক নেতা প্রভাষক কমরেড গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, কৃষক সংগঠনের সদর উপজেলার সাধারণ স¤পাদক মাহাবুর রহমান খোকা, নিলুফার ইয়াসমিন শিল্পী, ডাঃ জব্বার প্রমুখ।
বক্তারা বলেন গাইবান্ধায় ইউরিয়া, পটাশসহ সারের কৃতিম সংকট তৈরি করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। ডিলাররা দিনের বেলা দোকান বন্ধ রাখছে। গভীর রাতে গোপনে বেশি দামে সার বিক্রি করছে। বক্তারা আরো বলেন, গত কয়েকদিন থেকে ইউরিয়া সার এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে মানুষের জীবন অতিবাহিত করা অনেক কষ্টকর হয়ে পড়েছে। এরপর সারের ডিলাররা এমন কৃত্রিম সংকট তৈরি করলে মরার উপর খাড়ার ঘায়ের মতো হবে। তাই অবিলম্বে সারের কৃত্রিম সংকট নিরসন করে কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করার দাবি এবং সারের কৃত্রিম সংকট তৈরীকারী সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!