সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন সাময়িক বন্ধ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

মালয়েশিয়ায় বিদেশিকর্মী নিয়োগের আবেদন গ্রহণ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (৫ আগস্ট) দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় বিদেশিকর্মী নিয়োগের আবেদন গ্রহণ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, কর্মসংস্থান (সংশোধন) আইন ২০২২ অনুসরণ করে বিদেশিকর্মীদের নিয়োগ পদ্ধতি পর্যালোচনা করা হবে। এরপর ১ সেপ্টেম্বর থেকে পুনরায় নিয়োগ আবেদন গ্রহণ শুরু হবে। বিদেশিকর্মীদের আবেদনের নতুন পদ্ধতি শিগগির ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।তবে ১৪ আগস্টের মধ্যে যেসব আবেদন জমা হবে সেগুলোর কাজ ৩১ আগস্টের আগেই শেষ করা হবে।

গত মার্চ মাসে মালয়েশিয়ার পার্লামেন্টে কর্মসংস্থান (সংশোধন) আইন ২০২২ গৃহীত হয়। নতুন আইনে মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে বাড়িয়ে ৯৮ দিন করা হয়েছে। এছাড়া অন্তঃসত্ত্বা নারীদের বরখাস্ত করার বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft