রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম হত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলা ছাত্রদল ও সদর উপজেলা যুবদলের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের দাস বেকারির মোড় পৌঁছলে সেখানে পুলিশ বাধা দেয়। পরে বিক্ষোভ মিছিলটি পুনরায় দলীয় কার্যালয় চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, রাগিব হাসান চৌধুরী রাগিব, আব্দুর রাজ্জাক ভুটটু, শফিকুল ইসলাম লিপন, শাহজালাল সরকার খোকন, খন্দকার আল আমিন, তারেকুজ্জামান তারেক, মৌসুমী আকতার তমা প্রমুখ।
বক্তারা বলেন, নুরে আলম হত্যাকা-ের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সারাদেশে হত্যাকা-, গুম ও খুনের রাজনীতি বন্ধ করে বক্তারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জোর দাবি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft