1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘বেহেশতে মিথ্যা বলা যায় না, তাই সত্যটাই বলছেন পররাষ্ট্রমন্ত্রী’ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

‘বেহেশতে মিথ্যা বলা যায় না, তাই সত্যটাই বলছেন পররাষ্ট্রমন্ত্রী’

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বেহেশত থেকে তো আর মিথ্যা কথা বলা যায় না, তাই সত্য কথাটাই বলে দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। ‌‘সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।’ বৃহস্পতিবার চট্টগ্রামে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া এমন বক্তব্যের সমালোচনা করে উপরোক্ত মন্তব্য করেন রিজভী আহমেদ।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোওয়ার, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন। রিজভী আহমেদ বলেন, ‘সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী’- এ কথাটা কিন্তু আজ দেশের প্রত্যেকটি গণমাধ্যমে এসেছে। তার মানে কী- জনগণের সমর্থন নেই। প্রধানমন্ত্রীর পায়ের নিচে মাটি নেই, এ কথাটাই তো সত্য প্রমাণিত হয়েছে। অবশ্য পররাষ্ট্রমন্ত্রী অনেক সময় তার অজান্তেই অনেক সত্য কথা বলে বসেন।

তিনি বলেন, এ সরকার সম্পর্কে বিএনপি ও দেশের গণতন্ত্রকামী মানুষের যে ধারণা, সেটাই এ সরকারের মন্ত্রীরা প্রমাণ করছেন। বেহেশতে থেকে তো আর মিথ্যা কথা বলা যায় না, তাই সত্যটাই বলে দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। রিজভী আহমেদ বলেন, জনগণের ভিত্তির ওপর তারা তো দাঁড়িয়ে নেই। তারা দাঁড়িয়ে থাকতে চায় অন্যের শক্তির ওপর। এরা যে দড়িটা ধরে আছে, সেটা জনগণের দড়ি নয়, বাইরের। আজ সেটা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সরকার গঠনের প্রশ্নে বিএনপি সবসময় জনগণের শক্তির ওপর সাহস করেই কথা বলে। সেজন্য সবার অংশগ্রহণে স্বচ্ছ নির্বাচন আমরা চাই। আমরা কারও কাছে ধরনা দিই না যে, আমাদের ক্ষমতায় বসাতে হবে। আওয়ামী লীগ সব কিছু হারিয়েছে, জনগণ তাদের ত্যাজ্য করেছে বলেই অন্যের কাছে যাচ্ছে তাদের টিকিয়ে রাখার জন্য। সম্প্রতি ‘দেশের মানুষ বেহেশতে রয়েছে’ -বলে মন্তব্য করে সমালোচিত হন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। সবশেষ ১৮ আগস্ট চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে বলেছেন বলে জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft