মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

পুলিশের গুলিতে নিহত আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে

সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে ভোলায় প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার (২ আগস্ট) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের দাসবেকারি মোড়ে গেলে পুলিশ মিছিলে বাধা দেয়। পরে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ে এসে এক সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহিদুজ্জামান শহীদ, কৃষক দল জেলা সভাপতি মো. ইলিয়াস হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ আলী, বাবুল আহম্মেদ, ছাদেকুল ইসলাম নান্নু, রবিউল ইসলাম মনু, আবুল কালাম, শামসুল হক, আব্দুর রাজ্জাক ভুটটু, আবু বকর সিদ্দিক, ফরিদা ইয়াসমিন শোভা, জাকারিয়া আলম জিম প্রমুখ।
বক্তারা বলেন, সাধারণ মানুষের কথা বলার জন্য আব্দুর রহিম কর্মসুচিতে অংশ নিয়ে ছিলেন। এটা সরকার সহ্য না করতে পেরে তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যাকা-ের সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। সারাদেশে হত্যাকা-, গুম ও খুনের রাজনীতি বন্ধ করে বক্তারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জোর দাবি জানান।
অপরদিকে একই ঘটনায় ফুলছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ মিছিলে বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft