শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

পীরগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ঃ

জ্বালানী ও ভোজ্য তেল , সার, চাল সহ পরিবহন খাতে মুল্য বৃদ্ধি ও ভোলার বর্বরোচিত হত্যা কান্ডের প্রতিবাদে সারা দেশ ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চলমান আন্দোলনের কর্মসুচীর অংশ হিসেবে রংপুরের পীরগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৩ আগষ্ট) পীরগঞ্জ উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় চত্তরে রংপুর জেলা বিএনপি’র সদস্য মাহমুদ উন নবী পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আফসার আলী, সদস্য সচীব আনিছুর রহমন লাকু, বিএনপি নেতা মোতাহারুল হক নিক্সন, জেলা বিএনপি’র সদস্য গোলাম রব্বানী, আখেরুজ্জামান রানা, মতিয়ার রহমান, হারুনার রশিদ, হাসানুল হক, আনোয়ার সাজ্জাদ, হাসানুজ্জামান রাহাত, নাজমুল হক , জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, রংপুর জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শরীফ নেওয়াজ জোহা । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোস্তাফিজার রহমান সেলিম, যুগ্ন সাধারন সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, সাংগাঠনিক সম্পাদক পেীর কমিশনার সাইফুল আজাদ, পীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম সেবু, সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি মনোয়ার হোসেন মনু, যুবদলের আহবায়ক আনিছার রহমান আনিছ, ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মিলু সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি’র সভাপতি ও সম্পাদক প্রমুখ ।
এদিকে এ বিক্ষোভ সমাবেশ উপলক্ষে দুপুরের পরপরেই বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মিরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হলে সভাস্থল পরিপুর্ণ হয়ে উঠে । অনেকে বৃষ্টি উপেক্ষা করে সভাস্থলের বাহিরে অবস্থান নেয় ।
সভায় বক্তারা দ্রব্য মুল্যের উর্ধগতি ও বিদ্যুতের অব্যহত লোড শেডিং এ উদ্বেগ প্রকাশ করে বলেন এ সরকার দেশ পরিচালনায় ব্যর্থ । তারা ক্ষমতায় টিকে থাকতে বিরোধী মতে নেতা কর্মিদের হত্যা ও মামলা দিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করছেন । তাই আগামী নির্বাচন তত্বাবধায়ক সরকারের অধিনে করার দাবীতে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য দলীয় নেতা কর্মীদের আহবান জানান ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft