1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গাইবান্ধায় উপজেলা আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মাহফিল - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গাইবান্ধায় উপজেলা আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মাহফিল

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৪৯ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম
শাহাদত বার্ষিকী ও ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রোববার (২১
আগস্ট) গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর শহীদ মিনার চত্বরে
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ
আব্দুল্যাহ হারুন বাবলু ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, পৌর মেয়র মো. মতলুবর রহমান,
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম কোট, দপ্তর সম্পাদক সাইফুল
আলম সাকা, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাড. মহিবুল হক মোহন, গোবিন্দগঞ্জ উপজেলা
আ’লীগ সভাপতি আব্দুল লতিফ প্রধান, ওমর ফারুক রুবেল, কামাল হোসেন, মতিউর রহমান
রানা, মোজাম্মেল হক ঝিলাম, শেখ সরদার আসাদুজ্জামান হাসু, শাহ আহসান হাবিব
রাজিব, দীপক কুমার পাল, আরিফুল ইসলাম শাহীন, মোজাহিদুল কাদির মুকুল প্রমুখ। পরে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায়
নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেন, ১৫ ও ১৭ আগস্ট
এবং ২১ আগস্ট একই সুত্রে গাথা। মৌলবাদ অশুভ শক্তি আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে
বাধাগ্রস্ত করে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যে সকল আসামি দেশের বাইরে ও
আত্মগোপনে রয়েছে তাদেরকে ফিরিয়ে এনে বিচারের আওতায় সোপর্দ করতে হবে। অশুভ
শক্তির সব অপতৎপরতা সত্বেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ
এগিয়ে চলেছে।
পরিশেষে জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদ সদস্য সহ সকল শহীদদের রূহের মাগফিরাত
কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft