সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

গাইবান্ধা জেলা বারের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট হয়েছে : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার (১৪ আগস্ট) জেলা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল। শোক র‌্যালিটি জেলা বার চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিঞা, ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, অতিরিক্ত দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের প্রমুখ।
দুপুরে বার কার্যালয় চত্বরে জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. আহসানুল করিম লাছুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জিপি অ্যাড. সুশীল কুমার ঘোষ, পিপি ফারুক আহমেদ প্রিন্স, অ্যাড. নিরঞ্জন কুমার ঘোষ, অ্যাড. আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু, অ্যাড. সরওয়ার হোসেন বাবুল প্রমুখ। শেষে দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft