1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে জেলা ক্রীড়া সংস্থা পদক পাবে ৫ কৃতি খেলোয়াড় সংগঠক ও সাংবাদিক - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

গাইবান্ধায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে জেলা ক্রীড়া সংস্থা পদক পাবে ৫ কৃতি খেলোয়াড় সংগঠক ও সাংবাদিক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৪১ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আগামী ৫ আগস্ট বর্ণাঢ্য নানা আয়োজনে পালিত হবে বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী । এই জন্মবার্ষিকীতে গাইবান্ধার পাঁচ ক্রীড়াবিদ , সংগঠক ও ক্রীড়া সাংবাদিককে ‘জেলা ক্রীড়া সংস্থা পদক ২০২২’এ সম্মানিত করা হবে। নির্বাচিত ব্যক্তিত্ব হচ্ছেন সাবেক কৃতি ফুটবলার ও সংগঠক শ্যামলেন্দু বিশ্বাস বদন, ক্রিকেটার দ্বীপক চন্দ্র রায়, অ্যাথলেট শেখ শাহ আলী মোসাদ্দেক, ক্রীড়া সাংবাদিক ও আলোকচিত্র শিল্পী কুদ্দুস আলম, টেবিল টেনিস খেলোয়ার সাজিয়া আফরিন সুমি। তাঁরা স্টেডিয়াম সংলগ্ন সুলতানা কামাল স্টেডিয়ামে দিনব্যাপী আনন্দ আয়োজনের সমাপনী অনুষ্ঠানে এই বিশেষ সম্মাননা পাবেন।
জেলা ক্রীড়া সংস্থান মিডিয়া সেল সূত্র জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থা, গাইবান্ধা আগামী ৫ আগস্ট ২০২২ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করছে।
ওই দিন শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম ও সুলতানা কামাল ইনডোর স্টেডিয়ামে বিকাল ৩ টায পুরুষ ফুটবল, নারী ফুটবল, পুরুষ ক্রিকেট, নারী ক্রিকেট, রাগবি, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন প্রীতি খেলা অনুষ্ঠিত হবে। খেলা শেষে আলোচনা সভা, জেলা ক্রীড়া সংস্থা পদক প্রদান ও দোয়া মহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মানীয জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীডা সংস্থা, গাইবান্ধা জনাব মো. অলিউর রহমান, বিশেষ অতিথি সম্মানীয় পুলিশ সুপার ও সিনিয়র সহ-সভাপতি জেলা ক্রীড়া সংস্থা, গাইবান্ধা জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জনাব মো. সিদ্দিক হোসেন চৌধুরী।
অনুষ্ঠানসমূহে সকলের উপস্থিতি কামনা করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন জানান, গতবছর থেকে জেলা ক্রীড়া সংস্থা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিনে নানা আয়োজন ও পদক প্রদাণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এবারও গাইবান্ধার ক্রীড়াঙ্গণ তাঁর জন্মদিনে মূখর হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft