1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় বঙ্গবন্ধু সৃজনশীল অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

গাইবান্ধায় বঙ্গবন্ধু সৃজনশীল অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট হয়েছে : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধায় বঙ্গবন্ধু সৃজনশীল অন্বেষণ প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়েছে।

গাইবান্ধা সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আজ সোমবার (১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১১টি বিষয়ে ৯১জনকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির। আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাঈদ হাসান, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, খানকাহ্ শরীফ সিদ্দিকীয়া মাদ্রাসার প্রিন্সিপাল আবু ইউসুফ, সরকারি বালিকা প্রধান শিক্ষক সুশান্ত কুমারসহ অন্যান্যরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত উন্নত। শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জাতীয় পুরস্কারের ঘোষণা করা হয়। যাতে শিক্ষার সাথে জড়িত সকলে উদ্বুদ্ধ হয়ে আরো ভালো কিছু করতে পারেন। শেষে তিনি সকলের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft