1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দো’আ মাহফিল - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দো’আ মাহফিল

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২৬ বার পড়া হয়েছে
একুশে আগষ্ট ভয়াল গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দো’আ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রোববার ৮টায় সকালে পৌরশহরের ঘোড়াঘাট সড়কে উপজেলা আওয়ামী লীগ অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮টায় পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ চত্বর চৌকিতে বঙ্গবন্ধু ও আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ছাড়াও ১মিনিট নীরবতা পালন এবং ২০০৪ সালে এদিন বিভীষিকাময় নৃশংস নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলিসহ তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে মহিলা ডিগ্রী কলেজ চত্বরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, সাবেক সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, উপজেলা আ’লীগ বর্তমান সহ-সভাপতি অধ্যক্ষ ছাইফুলার রহমান তোতা চৌধুরী, সাবেক সহ-সভাপতি ভিপি রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম বাদশা, আ’লীগ নেতা আব্দুস সালাম, উপজেলা কৃষকলীগ সভাপতি মহাব্বতজান চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক শাহ্ জালাল মন্ডল, উপজেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলাম, উপজেলা মৎস্যজীবিলীগ সভাপতি মনিরুজ্জামান রাসেল, শ্রমিকলীগ সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত, পৌর ছাত্রলীগের আহবায়ক মাছুম সরকার ও যুগ্ম আহবায়ক রিফাত সরকার প্রমুখ। এসময় উপজেলা=ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft