1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সার্জেন্টের সঙ্গে তর্কাতর্কি, নিজের বাইকে আগুন দিলেন যুবক - খবরবাড়ি24.com
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩৯তম বার্ষিকসাধারণ সভা অনুষ্ঠিত তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলায় ২ জন গ্রেফতার, আদালতে প্রেরণ গাইবান্ধায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ইফতার বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত

সার্জেন্টের সঙ্গে তর্কাতর্কি, নিজের বাইকে আগুন দিলেন যুবক

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

কাগজপত্র না থাকা নিয়ে সার্জেন্টের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে নিজের বাইকে আগুন ধরিয়ে দিয়েছেন এক যুবক।  আজ সোমবার দুপুর দেড়টার দিকে রাজশাহী মহানগরীর কোর্ট অক্ট্রোয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর বাইকের মালিককে ট্রাফিক অফিসে নিয়ে যাওয়া হয়েছে। এই ব্যক্তির নাম আশিক আলী। নগরীর কাঁঠালবাড়িয়া এলাকায় তাঁর বাড়ি। বাবার নাম আসাদ আলী। আশিক একজন বালু ব্যবসায়ী। তিনি টিভিএস অ্যাপাচি আরটিআর-১৬৬ সিসির একটি বাইক ব্যবহার করতেন। ছয় মাস আগে টিভিএসের রাজশাহীর পরিবেশকের কাছ থেকে তিনি বাইকটি কেনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবাকে পেছনে বসিয়ে বাড়ি যাচ্ছিলেন আশিক। সার্জেন্ট থামিয়ে কাগজপত্র চাইলে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আশিক তাঁর বাইকের ফুয়েল পাইপ খুলে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেন। তাৎক্ষণিক দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভান। কিন্তু ততক্ষণে বাইকটি পুড়ে গেছে। পরে আশিক ও তাঁর বাবাকে পুলিশের গাড়িতে তুলে ট্রাফিক অফিসে নেওয়া হয়। ঘটনাস্থলে বাইকের মালিক আশিক আলী বলেন, ছয় মাস আগে তিনি নতুন বাইকটি কিনেছেন। এখনো রেজিস্ট্রেশন হয়নি। এই ছয় মাসে ট্রাফিক পুলিশ তাঁকে পাঁচ-ছয়টি মামলা দিয়েছে। তিনি প্রায় ৪০ হাজার টাকা জরিমানা দিয়েছেন। সার্জেন্ট কাগজ চাইলে তিনি বাড়ি থেকে এনে দেখাতে চেয়েছিলেন। কিন্তু সার্জেন্ট তাঁকে সময় দিতে চাননি। তাই বাইকে আগুন দিয়েছেন। ঘটনাস্থলে দায়িত্ব পালন করছিলেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের সার্জেন্ট আবদুল কাইয়ুম। তিনি বলেন, ‘সড়ক আইন লঙ্ঘন করে আশিক আলী বাইকে আরও দুজনকে তুলেছিলেন। কারও মাথায় হেলমেট ছিল না। সে জন্য থামানো হয়। এ সময় কাগজপত্র চাইলে তিনি সেটিও দিতে পারেননি। তাই গাড়িটি জব্দ করে ট্রাফিক অফিসে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। তখনই রেগে গিয়ে তিনি আগুন ধরিয়ে দেন।’এ ব্যাপারে জানতে চাইলে আরএমপির মুখপাত্র রফিকুল আলম বলেন, ‘সঙ্গে কাগজ না থাকলে মামলাই দেওয়া যায় না। তাই গাড়ি জব্দ করা হচ্ছিল। তখনই আশিক আগুন লাগিয়ে দিয়েছেন। আশিকের সঙ্গে তাঁর বাবাও ছিলেন। তিনি পুলিশকে জানিয়েছেন, তাঁর ছেলের মাথা গরম। যখন-তখন যা তা করেন।’আশিক আলী ও তাঁর বাবা আসাদ আলীকে ট্রাফিক অফিসে কেন নিয়ে যাওয়া হয়েছে জানতে চাইলে রফিকুল আলম বলেন, ‘এটা আমি এখনো জানি না। ঘটনা সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানার জন্য তাঁদের নিয়ে যেতে পারেন। তাঁদের সঙ্গে হয়তো কথা বলছেন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!