1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ ও সমাবেশ

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে গণবিরোধী ও স্বৈরাচারী সরকারের একতরফা সিদ্ধান্ত বলে দাবি করে গাইবান্ধায় বিক্ষোভ কর্মসুচী পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (০৮ আগস্ট) দুপুরে শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে সমাবেশে বাম নেতারা এসব কথা বলেন।
সমাবেশে নেতারা বলেন, বিশ্ববাজারে যখন তেলের দাম নিম্নমুখী, সে সময়ে সরকারের এ সিদ্ধান্ত জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা আরও বাড়াবে। শিল্প, কৃষি, পরিবহন থেকে শুরু করে সব ক্ষেত্রেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে। এতে জনজীবনে চরম দুর্দশা নেমে আসবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, গত ছয় মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জ্বালানি তেল বিক্রি করে আট হাজার কোটি টাকা লোকসান করেছে। কিন্তু বিগত সময়ে বিশ্ববাজারে যখন তেলের দাম কম ছিল, তখন তেল বিক্রি করে সরকার ৪৭ হাজার কোটি টাকা মুনাফা অর্জন করেছিল। তা দিয়েই এ ঘাটতি পূরণ করা যেত। অথচ সরকার সে পথে না হেঁটে জনগণের ওপর বোঝা চাপিয়ে দিল। বাম নেতারা অবিলম্বে সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেন, যদি সরকার এ সিদ্ধান্ত প্রত্যাহার না করে, তাহলে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা সমন্বয়ক কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকনের সভাপতিত্বে ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সদর উপজেলা শাখার সদস্য ওয়ারেছ সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি রেবতী বর্মন, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা প্রভাষক গোলাম ছাদেক লেবু প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!