1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ভিক্ষুকের ঘরে মিলল আড়াই কোটি টাকা! - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলায় ২ জন গ্রেফতার, আদালতে প্রেরণ গাইবান্ধায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ইফতার বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী

ভিক্ষুকের ঘরে মিলল আড়াই কোটি টাকা!

  • আপডেট হয়েছে : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৬৫ বার পড়া হয়েছে

কুমিল্লার তিতাসে আমির হোসেন ওরফে বিশা পাগলা নামে এক ভিক্ষুকের ঘরে প্রায় আড়াই কোটি টাকা পাওয়া গেছে। উপজেলার গাজীপুরে ওই ভিক্ষুকের সিন্দুকে ২ কোটি ৪৫ লাখ টাকা পাওয়া যায়। আমির হোসেন ওরফে বিশা পাগলা নামের এ ভিক্ষুক ঈদের দুদিন আগে শুক্রবার মারা যান। নিঃসন্তান এই ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘরের মালামাল কী কী আছে পরে দেখা হবে বলে স্থানীয় চেয়ারম্যান তালা দিয়ে রাখেন। মঙ্গলবার তিনি সেই মালামাল দেখতে গিয়ে সিন্দুকে বিপুল পরিমান টাকা দেখতে পান। তখন ঘটনাটির খবর চারদিকে ছড়িয়ে পড়ে। জানানো হয় পুলিশকে।

পরে আবারো ঘরটিকে তালা বদ্ধ করে রাখা হয়। বুধবার পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার লোকজনের সামনে দিনভর টাকা গণনা করে দেখা যায় সেখানে দুই কোটি ৪৫ লাখ টাকা আছে। ওই টাকা ব্যাংকে রাখার জন্য নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, ভিক্ষুকের ইচ্ছা অনুযায়ী এ টাকা দিয়ে একটি মসজিদ নির্মাণ করা হবে। সেই সঙ্গে তার পালিত এক মেয়ের বিয়ে দেওয়াতে খরচ করা হতে পারে।তবে এলাকার লোকজন এই টাকা নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হতে পারে বলেও আশঙ্কা করছে। ওই ভিক্ষুকের সঠিক কোনো ওয়ারিশ না থাকায় তার এই অর্থ-কড়ি যথাযথ কাজে ব্যবহার হবে না বলেও আশঙ্কা এলাকাবাসীর। এ বিষয়ে তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন ফকির বলেন, আমরা পুলিশ প্রশাসন নিয়ে দায়িত্ব সহকারে ওই ভিক্ষুকের ঘরে থাকা সকল অর্থ গণনা করেছি এবং এসব টাকা ব্যাংকে রাখার জন্য এলাকার লোকজন দাবি জানিয়েছে। তিনি বলেন, এলাকাবাসীর সঠিক সিদ্ধান্ত অনুযায়ী এসব টাকা কাজে লাগানো হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!