1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
৫২ শ্রমিক করোনা আক্রান্ত, বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি গাইবান্ধায় ঘাঘট পাড়ে বারুনীর মেলা পলাশবাড়ীতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ী পরিদর্শনে ইউএনও শেখ জাবের আহমেদ গাইবান্ধায় অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে দুঃস্থ-অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫২ শ্রমিক করোনা আক্রান্ত, বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ

  • আপডেট হয়েছে : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করার তিন দিন পর খনির ৫২ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে কয়লা উৎপাদন সাময়কিভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খনিতে ৩০০ জন চীনা ও ৪০০ জন বাংলাদেশি শ্রমিক কাজ করছিলেন। ২৬ জুলাই ১৪৩ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ জনের পজিটিভ ফলাফল আসে। পরবর্তী সময়ে ২৮ জুলাই ৩০৫ জনের নমুনা পরীক্ষা করলে ৩৪ জন চীনা ও ২ জন বাংলাদেশি শ্রমিকের করোনা শনাক্ত হয়।ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমরা ২০ দিন আগে খনি থেকে পরীক্ষামূলক কয়লা উত্তোলন শুরু করি। প্রথম ৭ দিন প্রাথমিকভাবে কয়লা উত্তোলনের পর চূড়ান্তভাবে শুরুর কথা ছিল। কিন্তু এর মধ্যেই কিছু শ্রমিক করোনা আক্রান্ত হয়েছেন। খনিতে কর্মরত চীনা শ্রমিকরা সিদ্ধান্ত নিয়েছেন- আগের মতো যারা করোনা আক্রান্ত হয়েছেন, তাদেরকে খনির বাইরে পাঠিয়ে দেয়া হচ্ছে। যারা আক্রান্তদের সংস্পর্শে গেছেন, তারা খনির বাইরে চলে গেছেন। শিগগির যে সকল লেবার বাইরে আছে, তাদের খনিতে ফিরিয়ে আনা হবে।’পরীক্ষামূলক কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ হলেও অন্য শ্রমিকদের দিয়ে কূপের উন্নয়ন কাজ চলছে বলেও জানান সাইফুল ইসলাম।খনি সূত্রে জানা গেছে, গত (১ মে) খনির ১৩১০ নম্বর ফেজ (কূপ) থেকে কয়লা উত্তোলন শেষ হলে, ওই কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে পরিত্যক্ত ফেজ থেকে নতুন ফেজে যন্ত্রপাতি স্থানান্তর ও সংস্কার কাজ শেষ করে আগস্টের মাঝামাঝি খনির নতুন ১৩০৬ নম্বর ফেজ থেকে কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। যা নির্ধারিত সময়ের ২০ দিন আগেই গত বুধবার সকালে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল হাসান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কয়লা উত্তোলন কাজের উদ্বোধন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft