1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

সুন্দরগঞ্জে কৃষকের মরদেহ উদ্ধার : ৪ জনকে আটক

  • আপডেট হয়েছে : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার খানপাড়া গ্রামের একটি পুকুর থেকে ফজলুল হক (৫০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়।
আজ মঙ্গলবার ১২ জুলাই উপজেলার ছাপরহাটি ইউনিয়নের খানপাড়া গ্রামের একটি পুকুর থেকে ফজলুল হকের মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, নিহত ফজলুল হকের ছেলে ও পরিবারের সকল সদস্যারা প্রায় টাকার জন্য ফজলুল হক কে মারপিট করে আসছিলেন। তাকে খেতে না দেওয়াসহ নানা রকম নির্যাতন করতো। তার পরিবারের সদস্যারাই তাকে মেরে ফেলছে বলে ধারণা তাদের।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, গতকাল ১১ জুলাই সোমবার রাতে ফজলুল হকের ছেলে আরিফ মিয়া, পুত্রবধূ নিলুফা বেগম ও স্ত্রী আমেনা বেগম নিহতের কাছে টাকা চায়। এই টাকা দিতে অস্বীকার করলে রাতেই তাকে মারধর করে মেরে ফেলে তারপর তার মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে মঙ্গলবার সকালে ছোট ছেলে তার বাবা ফজলুল হকের মরদেহ পুকুরে দেখতে পেয়ে চিৎকার করলে গ্রামবাসীরা ছুটে আসে।
থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখার মোকাদ্দেম সাংবাদিকদের জানান, খবর পেয়ে ফজুলুল হকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পরিবারের ৪ জনকে আটক করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!