1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাদুল্লাপুরে মৎস্য বিভাগের উদ্যোগে চালানো অভিযানে অবৈধ কারেন্ট জাল পুড়ে ধ্বংস - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সাদুল্লাপুরে মৎস্য বিভাগের উদ্যোগে চালানো অভিযানে অবৈধ কারেন্ট জাল পুড়ে ধ্বংস

  • আপডেট হয়েছে : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঘাঘট নদী ও আশপাশের এলাকায় অবৈধ কারেন্ট জাল ব্যবহার বিরোধী অভিযান চালানো হয়েছে। এ সময় সাড়ে ৪ হাজার মিটার জাল জব্দ করে তা পুড়ে ধ্বংস করেছে প্রশাসন।
২৭ জুলাই বুধবার সাদুল্লাপুর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান।
এ তথ্য নিশ্চত করে উপজেলা মৎস্য কর্মকর্তা সেরাজাম মুনীরা সুমি জানান, মাছের উৎপাদন বাড়ানোসহ দেশীয় মাছ রক্ষায় এই অভিযান চালানো হয়। জব্দকৃত অবৈধ জালগুলোর মধ্যে ঘনফাসের চায়না দুয়ারীজাল ৩ হাজার ৭০০ মিটার ও হালকা ফাসের কারেন্ট জাল ৮০০ মিটার। তিনি আরও বলেন, সাদুল্লাপুর সরকারি কলেজ সংলগ্ন ঘাঘট ব্রীজ, জামুডাঙ্গা এবং মহিষবান্দি এলাকা থেকে এসব অবৈধ জাল আটক করা হয়। পরে সেগুলো জনসাধারণের সম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রোকসানা বেগম জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পরিচালিত অবৈধ কারেন্ট জাল বিরোধী এই অভিযান চলমান থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!