মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

রংপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৬৫ বার পড়া হয়েছে

রংপুর সিটি করপোরেশন এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ দুপুর ১টায় রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সরেয়ারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান।

নিহতদের মধ্যে অটোচালক রাজা মিয়ার পরিচয় শুধু নিশ্চিত হয়েছে পুলিশ। তার বাড়ি পীরগাছা উপজেলার দেবীচৌধুরানী এলাকায়। অন্যদের নাম-পরিচয় না জানা গেলেও আহতদের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এলাকায় বলে ধারণা করছে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, একজনের চিকিৎসার জন্য দেবীচৌধুরানী থেকে একটি অটোরিকশা করে আটজন রংপুর শহরের দিকে আসছিলেন। পথে অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft