1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা খুন - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা খুন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৪৬ বার পড়া হয়েছে

যশোর জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি ও যশোর নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান ধোনিকে (৫২) প্রকাশ্যে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে যশোর শহরের শংকরপুর আকবারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।বদিউজ্জামান ধোনি যশোর শহরের বেজপাড়া চোপদারপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার পৌনে ১২টার দিকে বদিউজ্জামান নিজের বাড়ির সামনে দোকানে বসেছিলেন। এ সময় রিকশায় করে কয়েকজন সেখানে গিয়ে জামার ধরে টেনেহিঁচড়ে অতর্কিত ধারালো ছুরি দিয়ে কয়েকটি আঘাত করে বদিউজ্জামানকে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে বেলা ১২টা ১০ মিনিটে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, ‘দুর্বৃত্তদের ছুরির আঘাতে যুবদল নেতা বদিউজ্জামানের মৃত্যু হয়েছে। কারা কী কারণে তাঁকে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। দুর্বৃত্তদের শনাক্তে পুলিশের কয়েকটি দল মাঠে রয়েছে।’ যশোর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘প্রকাশ্যে একজন রাজনৈতিক নেতাকে হত্যা করা আইনশৃঙ্খলা অবনতির সামিল। আইন শৃঙ্খলা ঠিক রাখার বিষয়ে পুলিশের আরও কঠোর ভূমিকা রাখা উচিত। একই সঙ্গে খুনিদের অবিলম্বে আটক করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft