রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

মরহুম আলহাজ্ব এ্যাড.ফজলে রাব্বী এমপির স্মরণে নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৬৫ বার পড়া হয়েছে
উত্তর জনপদের নক্ষত্র গাইবান্ধা জেলার কৃতি সন্তান বর্ষীয়ান রাজনীতিবিদ জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পীকার ও বীরমুক্তিযোদ্ধা মরহুম ফজলে রাব্বি মিয়া এমপির স্মরণে নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল আজ শনিবার গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের ভরট্র সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ।
বিচারপতি মো: খুরশিদ আলম এর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন সাঘাটা বোনারপাড়া কলেজের সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ রাব্বী, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর , ফুলছড়ি উপজেলা আ.লীগের সভাপতি ও ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, সাধারন সম্পাদক ফারজানা রাব্বী বুবলি , ডেপুটি স্পীকারের মেজো মেয়ে ফারহানা রাব্বী রিপা, তার এপিএস তৌফিকুল ইসলাম, সাঘাটা উপজেলা আ.লীগের সহ সভাপতি হায়দার আলী সরকার, নাজমুল হুদা দুদু , সাধারন সম্পাদক নাসিরুল আলম স্বপন, সাংগাঠনিক সম্পাদক মোখলেছুর রহমান,ফুলছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিববুর রহমান , ফুলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর মন্ডল সহ ডেপুটি স্পীকারের পরিবারের অন্যান্য সদস্য বৃন্দ, স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দ ।
স্মরণ সভায় বক্তারা বলেন – ডেপুটি স্পীকার ছিলেন একজন সেবক ও দেশপ্রেমিক রাজনীতিবিদ ।তিনি সাঘাটা , ফুলছড়ির নদী ভাঙ্গন রোধ , ইপিজেড প্রতিষ্ঠা , যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষার উন্নয়ন সহ গাইবান্ধার উন্নয়নে নিবেদিত ছিলেন । তিনি স্থানীয়, জাতীয় ও আর্ন্তজাতিক পরিমন্ডলে তার কর্ম দক্ষতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আ.লীগ সরকারের যে উন্নয়ন কর্মকান্ড সফল বাস্তবায়নে অগ্রণী ’ভূমিকা পালন করেছেন । তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি একজন সফল রাজনীতিবিদ। তিনি ছিলেন গাইবান্ধার প্রিয়মুখ। এলাকার মানুষের সঙ্গে নিবিড় সর্ম্পক গড়ে তুলে বঙ্গবন্ধুর আর্দশের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন ।
নাগরিক সভায় ডেপুটি স্পীকার মরহুম আলহাজ্ব এ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপির বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft