শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষে নিহত ১

  • আপডেট হয়েছে : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৪৯ বার পড়া হয়েছে

ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় মো. আব্দুর রহিম নামে একজন নিহত হয়েছেন। ছয় পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন।আজ রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম ভোলাসদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সেচ্ছাসেবক দলের নেতা বলে জানা গেছে।জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শোপন জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ শেষে বিক্ষোভ করতে গেলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ টিআর সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এছাড়াও পুলিশের গুলিতে আব্দুর রহিম নামে একজন নিহত হয়েছেন। আহতদের ভোলা সদর ও বরিশাল মেডিকেলে ভর্তি করা করা হয়েছে।ভোলা সদর হাসপাতালের চিকিৎসক নাফিজা কামাল বলেন, বিএনপি-পুলিশের সংঘর্ষে আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিএনপির নেতা-কর্মীরা উপর হামলা করে। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft