1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
কুষ্টিয়ার ভেড়ামারায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

কুষ্টিয়ার ভেড়ামারায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত

  • আপডেট হয়েছে : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৪৯ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়ার ভেড়ামারায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে পিয়াস ও সজিব নামে দু’জন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও দুইজন। তাদের অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে।মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক সড়কের হাওয়াখালির মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে সজিব ও তার দুলাভাই পিয়াস মোটরসাইকেল যোগে আল্লারদর্গায় নানা বাড়িতে যাচ্ছিলেন। এসময় ভেড়ামারা উপজেলার ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়াখালি মাঠ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজনই আহত হন। স্থানীয় ব্যক্তি ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাত ৮টার দিকে পিয়াস ও সজিবের মৃত্যু হয়।ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান সড়ক দুর্ঘটনায় সজিব ও পিয়াসের  নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত মারুফ উল আলম পিয়াস পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নারিচা গ্রামের শাহ আলমের ছেলে এবং সজিব মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের বরিয়া গ্রামের মৃত আঃ হামিদের ছেলে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft