1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে বাড়িঘরে ডাকাতদের আগুন, নিহত ৩২

  • আপডেট হয়েছে : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে ডাকাতদের দেওয়া আগুনে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ‘দাহালো’ নামে পরিচিত স্থানীয় দস্যুরা বাড়িঘরে আগুন ধরিয়ে দিলে প্রাণহানির এ ঘটনা ঘটে।গত শুক্রবার রাজধানীর উত্তরে একটি এলাকায় এ ঘটনা ঘটে। খবর রয়টার্স

আফ্রিকার এই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘দাহালো’ নামে পরিচিত স্থানীয় দস্যুরা বাড়িতে আগুন দেওয়ার পরে গত শুক্রবার রাজধানীর উত্তরে একটি এলাকায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন।এতে আরও বলা হয়েছে, রাজধানী আন্তানানারিভো থেকে প্রায় ৭৫ কিলোমিটার (৪৭ মাইল) উত্তরে আনকাজোবে জেলায় শুক্রবার রাতভর এই হত্যাকাণ্ড ঘটে।শনিবার গভীর রাতে মাদাগাস্কারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রিচার্ড রাকোটোনিরিনা বলেছেন, ‘এখানে মানুষ একটি সত্যিকারের ট্র্যাজেডির সম্মুখীন হয়েছে… অনেক প্রাণ হারিয়েছেন। ৩২ জন মারা গেছেন। নির্মম এই অপরাধ দাহালো ডাকাতদের হাতে সংঘটিত হয়েছে। এমনকি নারী ও শিশুদের জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে।’রয়টার্স বলছে, মাদাগাস্কারের কিছু অংশে সংগঠিত অপরাধী দল ‘দাহালো’ নামে পরিচিত। এসব দস্যুরা বিভিন্ন এলাকা থেকে গবাদি পশু চুরি করার পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরনের দস্যুতা করে থাকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!