মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

পাকিস্তান হাইকমিশনকে বাংলাদেশের পতাকা নামিয়ে ফেলার নির্দেশ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৫২ বার পড়া হয়েছে

 

বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছে। এ নিয়ে তীব্র সমালোচনার মধ্যে সেই ছবি নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনকে ফেসবুক পেজ থেকে পতাকার ছবি নামিয়ে ফেলতে বলা হয়। তবে, সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটেও পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে সেই পতাকা দেখা গেছে।

পাকিস্তান হাইকমিশন গত বৃহস্পতিবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজের কাভার ফটো হিসেবে আপলোড করে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। সেখানে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয়। তারপর থেকেই সামাজিক গণমাধ্যমে তোলপাড় শুরু হয়ে যায়।

পতাকার ছবিটি পোস্ট করার পর পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে সমালোচনা শুরু হয়ে যায়। পরে পাকিস্তান হাইকমিশন কমেন্টস অপশন বন্ধ করে দেয়। এখন সেখানে কেউ কমেন্ট করতে পারছেন না।

পাকিস্তানের ঢাকাস্থ হাইকমিশনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft