1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীতে গাইবান্ধা জেলার আওয়ামী লীগের নেতাকর্মীদের মিলনমেলা-আলোচনা ও প্রীতিভোজ অনুষ্ঠান - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

পলাশবাড়ীতে গাইবান্ধা জেলার আওয়ামী লীগের নেতাকর্মীদের মিলনমেলা-আলোচনা ও প্রীতিভোজ অনুষ্ঠান

  • আপডেট হয়েছে : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৪৩ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের এক মিলনমেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুলাই দুপুর ২টায় পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ মাঠে পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ সামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আবু বকর প্রধান।
এসময় উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. জরিদুল হক, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সম্পাদক শাহিদুল্যাহেল কাফি, সাবেক ছাত্রলীগ সভাপতি ফিরোজ কবির সুমন, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত মেজর মফিজুল হক, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা সহ পুলিশ টীম, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে গাইবান্ধা জেলা ও ৭টি উপজেলা আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের প্রায় ৬’শত নেতাকর্মী মিলনমেলায় উপস্থিত ছিলেন। শেষে একসঙ্গে প্রীতিভোজে অংশগ্রহণ করেন নেতাকর্মীগণ। অনুষ্ঠানের পূর্বে নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা জানান পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আলোচনার মাঝে সদ্য প্রয়াত গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের মাননীয় এমপি, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ফজলে রাব্বী মিয়াসহ জেলার সকল প্রয়াত নেতৃবৃন্দের স্বরণে শোক প্রস্তাব ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল।
শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দো’আ পাঠ করেন, পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোস্তাফিজার রহমান রাজা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft