1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নুপুর শর্মাকে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন ভারতের সুপ্রিম কোর্ট

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৫৩ বার পড়া হয়েছে

 

ভারতের সুপ্রিম কোর্ট শুক্রবার নুপুর শর্মার কড়া সমালোচনা করেছেন। নুপুর শর্মা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র ছিলেন। মহানবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার কারণে তাকে বিজেপি থেকে বহিস্কার করা হয়। আজ শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট বলেছেন, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে মন্তব্য করে সারা দেশে উত্তেজনা উসকে দেওয়ার জন্য নুপুর শর্মার ‘দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত।’

এসব কিছুর জন্য নুপুর শর্মা দায়ী উল্লেখ করে আদালত আরও বলেছেন, দেশে বর্তমানে যা হচ্ছে তার জন্য এই নারী একমাত্র দায়ী।ভারতে একটি টিভি অনুষ্ঠানে মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নুপুর শর্মা। এরপর দেশটিতে এর প্রতিবাদে আন্দোলন শুরু হয়। তাছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ভারতের রাষ্ট্রদূতদের তলব করে। এছাড়া মঙ্গলবার উদয়পুরে নুপুর শর্মাকে সমর্থন জানানোয় একজন গরীব দর্জিকে হত্যা করে দুইজন মুসলিম যুবক।নুপুর শর্মাকে নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের বিচারক সুরিয়া কান্ত বলেন, আমরা বিতর্কটি দেখেছি কিভাবে তাকে প্ররোচিত করা হয়েছে। কিন্তু যেভাবে তিনি এগুলো বলেছেন এবং পরবর্তীতে বলেছেন তিনি একজন আইনজীবী এটি লজ্জার। তার পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।এদিকে নুপুর শর্মা সুপ্রিম কোর্টের কাছে একটি পিটিশন দায়ের করেন। নিজের নাম এনভি শর্মা উল্লেখ করে পিটিশনে তিনি আবেদন জানান, নিরাপত্তার জন্য তার বিরুদ্ধে হওয়া সকল এফআইআর যেন দিল্লিতে স্থানান্তর করা হয়। তাছাড়া পিটিশনে তিনি বলেছেন, তার বক্তব্য জোড়াতালি দেওয়া হয়েছে।তবে নুপুর শর্মার পিটিশন খারিজ করে দেওয়া হয়। উল্টো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়, একটি দলের মুখপাত্র হয়ে তিনি কি মনে করেছিলেন যে যা খুশি তাই বলতে পারবেন?তবে নুপুর শর্মার আইনজীবী দাবি করেছেন, তিনি সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন।সূত্র: এনডিটিভি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!