1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর বাজারের দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার

ট্রেনের সঙ্গে শ্রমিকবাহী বাসের সংঘর্ষ, নিহত ৫

  • আপডেট হয়েছে : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে

 

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের মাইজপাড়া এলাকায় ট্রেনের সঙ্গে কারখানার শ্রমিকবাহী বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসযাত্রী পোশাক শ্রমিক ৩ জন এবং ২ জন ট্রেনের যাত্রী বলে জানা যায়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০-১৫ জন।

রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বলাকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে বসা ছিলেন ওই ২ জন যাত্রী।

গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ্ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি মাইজপাড়ায় এলাকায় ক্রসিং পার হওয়ার সময় একটি শ্রমিকবাহী বাসে ধাক্কা দেয়। এতে ৫ জন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ১০-১৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!