1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর বাজারের দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার

জীবিকার তাগিদে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে গ্রামে ছোটা। পরিবারের সাথে ঈদ উদযাপন। এবার জীবিকার তাগিদে আবারো ঢাকায় ফেরা শুরু।  ঈদের পর দিন সোমবার বিকেল থেকে অনেকেই ঢাকায় ঢুকতে শুরু করেছেন। যাদের অফিস বা কর্মক্ষেত্র আগামীকাল থেকে খুলছে, তারাই মূলত আজ ঢাকায় ফিরছেন।সোমবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর গাবতলী, কল্যাণপুর গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাসগুলো যাত্রী নিয়ে ঢাকায় ঢুকছে। তবে ঈদের পর দিনই ঢাকায় আসা মানুষের সংখ্যা খুব একটা বেশি নয়। বেশিরভাগ বাস অর্ধেক যাত্রী নিয়ে ঢাকায় ঢুকছে।

কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলীর বাস কাউন্টারে কথা বলে জানা গেছে, নির্দিষ্ট জেলাগুলোতে দুপুর পর্যন্ত যেসব বাসগুলো ছেড়ে এসেছে সেই বাসগুলো মূলত বিকেল-সন্ধ্যার দিকে ঢাকায় ঢুকছে। ঈদের পর দিন হওয়ায় এসব বাসে যাত্রী খুব বেশি ছিল না। মূলত জেলা থেকে যে বাসগুলো রাতে ছেড়ে আসবে সেগুলোতেই বেশি ছাত্রী ঢাকায় আসবে। কারণ অনেকের অফিস আগামীকাল খুলবে, এসব যাত্রীরা কাল থেকে তাদের কর্মক্ষেত্রে যোগ দেবেন।চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলসের বাসটি রাজশাহী, নাটোর থেকে যাত্রী নিয়ে ঢাকায় ঢুকেছে বিকেলের দিকে। বাসটিতে যাত্রী ছিলেন একটি বেসরকারি কোম্পানির মার্কেটিং বিভাগে চাকরি করা মাসুম হাসান। তিনি বলেন, বেসরকারি চাকরি করি, তাই ছুটি এমনিতেই কম। আর এবার ঈদের ছুটি পেয়েছি মাত্র ৩ দিন। কাল থেকে অফিস শুরু তাই বাধ্য হয়ে ঈদের পরের দিনই ঢাকায় ফিরতে হলো। এত ভোগান্তি করে ঈদ করতে বাড়িতে গিয়েও থাকা হলো না, জীবিকার তাগিদে আজই ফিরে আসতে হলো।পাবনা থেকে রাজধানীর টেকনিক্যাল পর্যন্ত আসা পাবনা পরিবহনের যাত্রী সাজ্জাদ হোসেন বলেন, কাল থেকে অফিস, তাই আজ বাধ্য হয়েই ঢাকায় আসা। এবার ঈদের ছুটি সবারই কম তাই যাদের অফিস কাল থেকে তারা সবাই আজ ঢাকা ফিরে আসতে শুরু করেছেন। যদিও স্ত্রী সন্তানদের গ্রামের বাড়িতে রেখে এসেছি, তারা পরে আসবে। কিন্তু আমার অফিস থাকার কারণে অনেকটাই বাধ্য হয়ে ঈদের পরের দিন ঢাকায় আসা।

রাজধানীর কল্যাণপুরে দেশ ট্রাভেলসের কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুন বলেন, এবার ঈদের ছুটি কম থাকায় অনেকে আজ ঢাকায় ফিরছেন। বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা যেসব বাস ঢাকায় এখন ঢুকছে তারা মূলত দুপুরের দিকে ওই জেলা থেকে ছেড়ে এসেছে। তাই তুলনামূলক যাত্রী কম। তবে সন্ধ্যার পর বা রাত থেকে যেসব বাস ওইসব জেলা থেকে ছেড়ে আসবে সেসব বাসে পর্যাপ্ত যাত্রী থাকবে। কারণ ঈদের পরের দিন সকাল সকাল অনেকেই ঢাকায় আসতে চায়নি। তবে যাদের কাল থেকে অফিস শুরু এমন যাত্রীরা সন্ধ্যায় বা রাতে রওনা হয়ে ভোরের দিকে ঢাকায় পৌঁছাবেন।ঈদুল আজহা উপলক্ষে ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ জন মানুষ ঢাকা ছেড়েছিল। ঢাকার বাইরে যাওয়া সিমের হিসাব দিয়ে এমনটি জানিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। রোববার (১০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান তিনি।গত ঈদুল ফিতরে এই সংখ্যা ছিল প্রায় ৮৬ লাখ। তবে এই হিসাব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এই হিসেবের মধ্যে পড়ে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!