1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চীনে ফের লকডাউন

  • আপডেট হয়েছে : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৫৪ বার পড়া হয়েছে

চীনের আনহুই প্রদেশের ১৭ লাখের বেশি মানুষ নতুন করে লকডাউনের আওতায় এসেছে। আজ সোমবার এ প্রদেশে ২৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২৫৮ জনই উপসর্গহীন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে আরো বলা হয়, গত সপ্তাহ থেকেই আনহুই প্রদেশে সংক্রমণ বাড়তে শুরু করে। এরপর দুই কাউন্টি সিজিয়ান এবং লিংবিতে লকডাউন ঘোষণা করা হয়। বর্তমানে সেখানকার মানুষের শুধুমাত্র করোনা পরীক্ষার জন্য বাড়ির বাইরে যাওয়ার অনুমতি রয়েছে।

জানা গেছে, পুরো সপ্তাহজুড়েই সিজিয়ানের রাস্তাঘাট ছিল জনমানব শূণ্য। তবে গত কয়েকদিন ধরে গণহারে নমুনা পরীক্ষার জন্য লোকজনকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। প্রাদেশিক গভর্নর ওয়াং কিংশিয়ান জানিয়েছেন, তারা প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে দ্রুত স্ক্রিনিং কার্যকর করার পাশাপাশি আইসোলেশন এবং কেস শনাক্ত করার উদ্যোগ নিয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। তারপর থেকে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। অবশ্য শুরু থেকেই কোভিড জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে চীন। কঠোর লকডাউন, গণহারে নমুনা পরীক্ষা এবং আইসোলেশনের ওপর জোর দিয়েছে দেশটি।

এদিকে দেশটির বাণিজ্যিক কেন্দ্র সাংহাইতে মাসব্যাপী লকডাউন এবং কোভিড প্রতিরোধে রাজধানী বেইজিংয়ে বিধিনিষেধের পর অর্থনীতি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখনই আনহুই প্রদেশে এ লকডাউন ঘোষিত হলো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!