1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ঘোড়াঘাটে ৩ ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ, ২টি সিএনজি জব্দ - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

ঘোড়াঘাটে ৩ ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ, ২টি সিএনজি জব্দ

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে

দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবেশে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ৩ ছিনতাইকারীকে আটক করে পুুলিশে দিয়েছে স্থানীয় জনতা।পুলিশ ছিনতাইকারীদের আটক করে ছিনতাই এর কাজে ব্যবহৃত দুটি সিএনজি জব্দ করেছে থানা পুলিশ।

গতকাল ২ জুলাই শনিবার দুপুর আড়াইটায় প্রকাশ্য দিবালোকে উপজেলার উচিতপুর চার মাথা মোড় নামক স্থানে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।গ্রেফতারকৃত ছিনতাকারিরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পুনারগাড়ি মুন্নাপড়ার মৃত দুলা গাছুর ছেলে মোঃ রন্জু গাছু (৩৮), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম সপোরহাটির মৃত আলাপ উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৩০) ও গোবিন্দগঞ্জ উপজেলার দূর্গাপুরের মোঃ নুরুন্নবীর ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩০)।
পুলিশ জানায়, পুলিশ কনস্টেবলের স্ত্রী খাতিজা আক্তার নামের এক নারী শিশু সন্তানসহ শনিবার সকাল আনুমানিক ১০ টার সময় স্বামীর কর্মস্থল গাইবান্ধা থেকে নিজ বাবার বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিহার গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পলাশবাড়ীতে এসে অটোভ্যান যোগে ঘোড়াঘাট বাসস্ট্যান্ডে আসেন।  পরে দুপুর ১২টায় অজ্ঞাত নামা এক সিএনজিতে চড়ে নিজ বাবার বাসার দিকে যান। ওই সিএনজিতে চালকসহ আরও দুইজন যাত্রী ছিল। পথিমধ্যে সিএনজিতে থাকা একজন যাত্রী তার পকেট থেকে সোনালী রংএর একটি সোনার বার দেখিয়ে বলে আপা আপনে এই স্বর্ণের বিস্কুট টা নিয়ে আপনার গলার চেইন টা দেন।তখন তাদের কথায় রাজি না হলে মহিলার কোলে থাকা শিশুকে জিম্মি করে শিশুটি খুন জখমের ভয়ভীতি দেখালে ওই মহিলা তার গলার সাত আনা ওজনের স্বর্ণের চেইনটি খুলে দেন।

যাত্রী বেশে ছিনতাই কারিরা মহিলাকে উপজোলার রাণীগঞ্জ বাজারে নামিয়ে দিয়ে দুটি সিএনজি নিয়ে তারা ভাতছালা রোডে দিকে যেতে থাকে। পরে মহিলার আর্ত চিৎকারে বাজারের লোকজন এগিয়ে আসলে মহিলা উক্ত ঘটনার বিবারণ জানান। উপস্থিত স্থানীয় জনতা মোবাইলের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিষয়টি অবগত করলে বেলা আনুমানিক ২টার সময় ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়নের উচিতপুর চার মাথা মোড় নামক স্থানে স্থানীয় জনতা সিএনজি ২টি আটক করে ছিনতাই কারিদের আটক করে।পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ আটক তিন জনকে উদ্ধার করে আটক করে। পুলিশ এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত দুটি সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে।ঘোড়াঘাট থানার তদন্ত (ওসি)মমিনুল ইসলাম জানান, ভয়ভীতি প্রদর্শন করে ছিনিয়ে নেওয়ার অপরাধে তিন জনকে আটক করা হয়েছে। অজ্ঞাত নামা কয়েক জনকে আসামি করে ভূক্তভোগী নারী একটি এজাহার দায়ের করেছেন। ছিনতায়ের কাজে ব্যবহিত দুটি সিএনজি, নগদ বিশ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।আটক আসামিদেরকে আজ রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft