1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় সাঁওতালদের আনন্দ শোভাযাত্রা নাচ-গান ও মিষ্টি বিতরণ - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

গাইবান্ধায় সাঁওতালদের আনন্দ শোভাযাত্রা নাচ-গান ও মিষ্টি বিতরণ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৪৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার – মোঃ আশরাফুল ইসলাম
সাঁওতাল নেত্রী দ্রৌপদী মুর্মু ভ্রাতৃপ্রতীম দেশ ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাইবান্ধায় আনন্দ শোভাযাত্রা, নাচ-গান ও মিষ্টি বিতরণ করা হয়।
২৩ জুলাই শনিবার গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) চত্বরে এসব অনুষ্ঠানের আয়োজন করে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদ ও জনউদ্যোগ।
আদিবাসী সাঁওতালরা তাদের ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র ও তীর-ধনুক নিয়ে শহরের ২নং রেলগেট এলাকা থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আদিবাসী সাঁওতালরা তাদের ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক ও গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, অবলম্বনের নির্বাহী পরিচালক ও জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সাঁওতাল নেত্রী প্রিসিলা মুর্মু, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, সাঁওতাল নেতা সুফল হেমব্রম, কমল মুর্মু, সাঁওতাল নেত্রী তৃষ্ণা মুর্মু প্রমুখ।
বক্তারা বলেন, সাঁওতাল নেত্রী দ্রৌপদী মুর্মু ভ্রাতৃপ্রতীম ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাইবান্ধা জেলায় বসবাসরত সাঁওতালরা গর্বিত ও আনন্দিত। এর মধ্য দিয়ে সাঁওতালসহ পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় আরো উৎসাহিত ও সক্রিয় ভূমিকা পালন করবে। এসডিজি বাস্তবায়নে ভ্রাতৃপ্রতীম দুটি দেশ একসাথে কাজের সুযোগ সৃষ্টি হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft