1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীর মেয়েকে কটুক্তি করা সেই যুবক রিমান্ডে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৫৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রুমন সরকার রনিকে দুইদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।  মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই তারেকুল তৌফিক তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে বুধবার (৬ জুলাই) শুনানি শেষে গাইবান্ধার সিনিয়র চিফ জুুডিসিয়াল আদালতের বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করে।

থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ আজিজ জানান, তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। রনি উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি গ্রামের আনজু মিয়ার ছেলে।  গত ২৫ জুন পদ্মাসেতুর শুভ উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী ছিলেন তাঁর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। পদ্মাসেতু উদ্বোধন চলাকালিন সময়ের সায়মা ওয়াজেদ পুতুলের একটি ছবি বিকৃত করে মানহানিকর কটুক্তি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করে রনি।  ফেসবুক পোস্টটি দলীয় নেতাকর্মীদের নজরে আসলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারীর নির্দেশনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক, আব্দুল্লাহ আল মেহেদী রাসেল পরদিন ২৬ জুন  রাতেই থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/৩১ ধারায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করে। রনির বাবা আনজু মিয়া বিএনপির শ্রমিকদলের উপজেলা সাধারণ সম্পাদক। রনি বগুড়া সোনাতলা কলেজের আনার্স ২য় বর্ষের ছাত্র। সে ছাত্রদল করে।  মামলার বাদী স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক রাসেল জানান, প্রধানমন্ত্রী কেন, যে কোন মায়ের কন্যা সন্তানকে নিয়ে এহেন কু-রুচিপূর্ণ মন্তব্য করা অত্যান্ত মানহানিকর। সভ্য সমাজের একজন যুবক এ রকম মানহানিকর মন্তব্য করতে পারে না। তাই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফরুজা বারী জানান, ফেসবুকের কু-রুচিপূর্ণ মন্তব্যটি আমাকে মারাত্মক ভাবে আহত করেছে। সে কারণে ডিজিটাল আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। এরা সমাজকে নষ্ট করে। তাই এদের বিচার হওয়া একান্ত প্রয়োজন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!