1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গোবিন্দগঞ্জে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

গোবিন্দগঞ্জে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৬১ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরে সমতলে বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার (২ জুন) দুপুরে উপজেলার কাটাবাড়ী ইউয়িনের আদমপুর গীর্জা চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই গান ও নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দকে অভ্যর্থনা জানান আদিবাসী কিশোরী শিল্পীরা।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. তুহিন হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান জোবায়েদ হাসান মো. শফিক মাহমুদ গোলাপ, উপজেলা আদিবাসী সমাজসেবক এমেলি হেমব্রম, খ্রিস্টান আন্তঃমন্ডলী ঐক্য পরিষদের সভাপতি লাজারুশ টুডু, কাটাবাড়ী ইউনিয়ন আদিবাসী পরগনা পরিষদের পরগনা রুশেন কিচ্চু, শিক্ষার্থী  সুমিতা হাসদা, প্রদীপ হেমব্রম, স্মিথ বেসরা, জুঁই বাস্কে ও শহিদ হামদা প্রমুখ।অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনায় ছিলেন রেনুকা মুরমু ও কেরিনা হাসদা।প্রধান অতিথি জেলা প্রশাসক শিক্ষার্থী এবং আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, কোন বিষয় নিয়ৈ হীনমন্যতায় ভোগার কারণ নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। ১৯৭১ সালে এক সাথে যেমন মাতৃভূমির জন্য স্বাধীনতা যুদ্ধ করেছি। আমাদের রক্তের রং অভিন্ন, কাজেই সকলের অধিকার সমান।

এরপর তিনি আদমপুরে তাদের নিজস্ব ভাষার একটি সাংস্কৃতি চর্চা কেন্দ্র নির্মাণ করার আশ্বাস প্রদানসহ সম্ভাব্য স্থান পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।  শেষে প্রধান অতিথি ক্ষুদ্র আদিবাসী ছাত্রীকে স্কুল ও কলেজে যাতায়াতের জন্য ২০টি বাইসাইকেলসহ অন্যান্য শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির অর্থ প্রদান করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গমাতা শেখ  ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২২ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ উপজেলা বালিকা দলকে সংবর্ধনা দেয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft